কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ এ ০৬:০০ PM
কন্টেন্ট: পাতা
১। দপ্তর/সংস্থা/বিভাগীয় কার্যালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা
২। আঞ্চলিক কার্যালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা
৩। জেলা কার্যালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা
৪। কর্মপরিকল্পনা বাস্তবায়নের গাইড লাইন
পাট অধিদপ্তর কর্তৃক ইতঃপূর্বে ০৩(তিন)টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করা হয়। নিম্নে উল্লিখিত উদ্ভাবিত/সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবাসমূহ বর্তমানে চলমান রয়েছে।
| ক্রমিক নং | ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্/আইডিয়ার নাম | সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ | সেবা্/আইডিয়াটি কার্যকর আছে কিনা?/ কার্যকর না থাকলে কারণ | সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন কিনা | সেবার লিংক | সেবা/আইডিয়াটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণকারী | বাস্তবায়ন কাল (অর্থবছর) |
| ০১. | পাট অধিদপ্তরের মাঠ পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরির মাসিক রিপোর্ট অনলাইনের মাধ্যমে দাখিলের নিমিত্ত Smart Jute Information Software’ তৈরি।
| পাট অধিদপ্তরের মাঠ পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরির মাসিক রিপোর্ট অনলাইনের মাধ্যমে দাখিলের নিমিত্ত ২০২২-২৩ অর্থবছরের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার আওতায় ‘Online Report Management System’ তৈরি করা হয়। পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবছরে সফ্টওয়ারের ফিচারসমূহ আপডেট ও যুগোপযোগী করে Smart Jute Information Software’ নামকরণ করা হয়। Smart Jute Information Software’এর মাধ্যমে পাট অধিদপ্তরের মাঠ পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিরর মাসিক রিপোর্ট দাখিল করা হয়। | সেবাটি বর্তমানে কার্যকর আছে | সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন | মহাপরিচালক পাট অধিদপ্তর | মার্চ, ২০২৩ | |
| ০২. | অনলাইনের মাধ্যমে পাট ব্যবসায়ের লাইসেন্স আবেদন গ্রহণ ও নিষ্পত্তি
| অনলাইনের মাধ্যমে সরকারি সেবার ওয়েবসাইট `myGov’ এর মাধ্যমে পাট অধিদপ্তর কর্তৃক প্রদেয় পাট ব্যবসায়ের বিভিন্ন ক্যাটাগরির লাইসেন্স আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। | সেবাটি বর্তমানে কার্যকর আছে | সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন |
| মহাপরিচালক পাট অধিদপ্তর | আগস্ট, ২০২৩ |
| ০৩ | e-Store Management Software তৈরি | পাট অধিদপ্তরের স্টোরে রক্ষিত ও নিত্য ব্যবহার্য সামগ্রী ক্রয়, এন্ট্রি এবং বিতরণ ব্যবস্থা আরও সহজীকরণ এবং স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে e-Store Management Software তৈরি করা হয়েছে। | সেবাটি বর্তমানে কার্যকর আছে | সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন | মুহাম্মদ শামীম আল মামুন তালুকদার মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার পাট অধিদপ্তর | জুন, ২০২৪ |
|
|
|